• ঢাকা
  • শনিবার, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া আদমদীঘিতে হিন্দু সেজে মন্দিরে প্রবেশ: দুই নারী আটক ২


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৪৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি হরিবাসর অনুষ্ঠানে ভিন্ন ধর্মীয় পরিচয়ে প্রবেশের অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নসরতপুর ইউনিয়নের বরবড়িয়া গ্রামের একটি সার্বজনীন পূজা মন্দিরে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিবাসর অনুষ্ঠান চলাকালে দুই নারী শাঁখা-বালা হাতে এবং মাথায় সিঁদুর পরে মন্দিরে প্রবেশ করেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় উপস্থিত লোকজন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তাদের পরিচয় নিয়ে অসঙ্গতি ধরা পড়লে জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে স্থানীয়রা তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন। আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার বাসিন্দা শেরফুল আক্তার সুপ্ততা (২৫) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাহন বেগম (৩৬)।
প্রাথমিকভাবে জানা গেছে, তারা মুসলিম ধর্মাবলম্বী হয়েও হিন্দু নারীদের মতো সাজসজ্জা করে অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন। তবে তারা কেন এভাবে সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।
এদিকে, স্থানীয় সচেতন মহল বলছে, ধর্মীয় সংবেদনশীল বিষয় হওয়ায় এ ঘটনায় গুজব বা ভুল তথ্য ছড়িয়ে পড়া থেকে বিরত থাকা জরুরি। প্রকৃত সত্য উদঘাটনের জন্য সবার ধৈর্য ধরে তদন্তের ফলাফলের অপেক্ষা করা উচিত।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ